ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মহিলা পরিষদ: কবি সুফিয়া কামাল স্মারক বক্তৃতা, সকাল ১০টায়, আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তন, বাংলা একাডেমিতে।
অ্যাসোসিয়েশন ফর ল রিসার্চ অ্যান্ড হিউম্যান রাইটস (এলার্ট): মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা, সকাল সাড়ে ১০টায়, ভিআইপি লাউঞ্জ, জাতীয় প্রেসক্লাবে।
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা): প্রতি জেলায় খাদ্য আদালত গঠনের দাবিতে মানববন্ধন, বেলা ১১টায়, শাহবাগের চারুকলা অনুষদের সামনে।
মুক্তিযুদ্ধ জাদুঘর: বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে আলোচনা ও শরণার্থী শিবিরের স্মৃতিচারণা, সকাল সাড়ে ১০টায়, জাদুঘর মিলনায়তনে।
ছায়ানট: কবি সুফিয়া কামালের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান, বেলা ১১টায়, রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তন, ছায়ানট সংস্কৃতি–ভবনে।