ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রমালিংক বাংলাদেশ: ‘সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা এবং অংশীদারত্বমূলক সম্পর্ক প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক আলোচনা, বেলা আড়াইটায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে।

বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন: তীব্র অপুষ্টি ব্যবস্থাপনায় সঠিক পন্থা বিষয়ে মতবিনিময় সভা, বেলা ১১টায়, জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে।

ব্রিটিশ কাউন্সিল: নতুন প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন, বেলা ১১টায়, ৭৫৪ বি সাতমসজিদ রোড, ধানমন্ডিতে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা অধিকার আন্দোলন: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে অর্থ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি, দুপুর ১২টায়।