ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর: ৩৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন, বেলা ১১টায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর মিলনায়তনে।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট: ‘তামাকজাত দ্রব্যে অবৈধ বিজ্ঞাপন নিষিদ্ধ, আইন অমান্যে জরিমানা এক লাখ টাকা’ শীর্ষক অবস্থান কর্মসূচি, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট: ‘ভূমি সংস্কার আইন ২০১৪ এবং কৃষিজমি সুরক্ষা আইন ২০১৫-এর খসড়া বিষয়ে নাগরিক মতামত’ শীর্ষক গোলটেবিল বৈঠক, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে।
ঢাকাস্থ সাতক্ষীরাবাসী: জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান এবং রবিউল ইসলামের নাগরিক সংবর্ধনা, বিকেল চারটায়, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে।