ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি: ‘সবার জন্য বাসযোগ্য ঢাকা চাই’ শীর্ষক দাবিতে পদযাত্রা, বিকেল চারটায়, গ্রিনরোড-পান্থপথ সিগন্যাল থেকে।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট: গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, বিকেল সাড়ে চারটায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি: বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা-২০১৪, বিকেল চারটায়, সোসাইটির মিলনায়তনে।
বাংলাদেশ কৃষক ফেডারেশন: কৃষকের মুক্তি ও কৃষকের খাস জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
সামাজিক-সাংস্কৃতিক ঐক্যজোট বাংলাদেশ: ‘স্থানীয় সরকার কাঠামো শক্তিশালীকরণে নির্বাচিত জনপ্রতিনিধিদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা, বিকেল পাঁচটায়, জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে।