ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়ন: বাংলাদেশ ডাক বিভাগের অবিভাগীয় (ইডি) কর্মচারীদের সর্বনিম্ন পাঁচ হাজার টাকা সম্মানী ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন, বেলা ১১টায়, ঢাকা জিপিওর পূর্ব ফটকে এবং দুপুর ১২টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস: ‘বাংলাদেশ আদিবাসী অধিকার আইন’-এর খসড়া চূড়ান্তকরণ কর্মশালা, সকাল ১০টায়, সিরডাপ মিলনায়তনে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়: শিশু নির্যাতন বন্ধে করণীয় নির্ধারণে আন্তমন্ত্রণালয় বৈঠক, সকাল ১০টায়, বাংলাদেশ শিশু একাডেমি।