ঢাকায় আহ্মদীয়া মুসলিম জামা'তের ৯২তম সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহ্মদীয়া মুসলিম জামা’ত বাংলাদেশের তিন দিনব্যাপী সম্মেলন গতকাল শুক্রবার ঢাকার বকশী বাজারে শুরু হয়েছে।
৯২তম এই বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ব আহ্মদীয়া মুসলিম জামা’তের বর্তমান খলিফা মির্যা মাসরূর আহমদের প্রতিনিধি যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মোবাল্লেগ সৈয়দ শামশাদ আহমদ নাসের। তিনি উদ্বোধনী বক্তৃতায় জলসার উদ্দেশ্য ও আহ্মদীদের দায়দায়িত্ব সম্পর্কে বলেন, আহ্মদীয়া মুসলিম জামা’তের সদস্যরা ইমাম মাহদি (আ.)-কে মান্য করার মধ্য দিয়ে আধ্যাত্মিক নেয়ামত লাভ করেছে এবং শতাধিক বছর ধরে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বিভিন্নভাবে অবদান রাখছে৷
বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন শাহ মোহাম্মদ নূরুল আমীন, জামেয়া আহ্মদীয়া বাংলাদেশের অধ্যক্ষ মোহাম্মদ ইমদাদুর রহমান সিদ্দীকী, সালেহ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি।