ঢাকায় গণবক্তৃতা ও সম্মিলন শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শুক্রবার থেকে ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক গণবক্তৃতা ও সম্মিলন। এতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনীতিসচেতন শিক্ষাবিদ ও লেখকেরা অংশ নেবেন।

গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে আয়োজক সংগঠন ‘বাংলাদেশ ইতিহাস সম্মিলনী’। সিরডাপ আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এ গণবক্তৃতা ও সম্মিলন অনুষ্ঠিত হবে।

সম্মিলনে মূল আলোচ্য হিসেবে থাকছে ‘ধর্ম ও রাজনীতি: দক্ষিণ এশিয়া’। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।