ঢাকায় গ্রেপ্তার ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৩ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
খুদেবার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় ওই ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নয়জন বিএনপির ও চারজন জামায়াত-শিবিরের কর্মী।