ঢাকায় গ্রেপ্তার ২৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
খুদেবার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় ওই ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মী।