ঢাকায় গ্রেপ্তার ২৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি, জামায়াত-শিবির ও হিজবুত তাহ্‌রীরের ২৭ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
খুদেবার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় ওই ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৭ জন বিএনপি, আটজন জামায়াত-শিবির ও দুজন হিজবুত তাহ্‌রীরের কর্মী।