ঢাকায় ঠিকাদারকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আরামবাগে সুলতান আহমেদ নামের একজন ঠিকাদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সকাল সাড়ে ১০টার দিকে আরামবাগের কালভার্ট রোডে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সুলতান (৪০) পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার ছিলেন।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আশরাফুজ্জামান জানান, সুলতান আহমেদ গাড়িতে করে অফিসে যাচ্ছিলেন। মকবুল কমিশনারের গলিতে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তাঁকে তিনটি গুলি করে দুর্বৃত্তরা। এরপর তাঁর গাড়ির চালক আমির হোসেন ও পাশের পুলিশ বক্সে থাকা পুলিশ সদস্যরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, সুলতানকে মেডিকেলে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।