ঢাকায় নতুন কমিশনার, খুলনায় জেলা প্রশাসক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে ঢাকা বিভাগীয় কমিশনার এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী ও খুলনার জেলা প্রশাসক (ডিসি) মেজবাহ উদ্দিনকে বদলি করা হয়েছে। ওই পদে নতুন দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
অতিরিক্ত স্বাস্থ্যসচিব জিল্লার রহমানকে ঢাকার বিভাগীয় কমিশনার এবং ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস’ শীর্ষক প্রকল্পের উপপরিচালক আনিস মাহমুদকে খুলনার জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে।