ঢাকায় পাকিস্তানিদের নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার পাকিস্তান হাইকমিশন, এর কর্মকর্তা-কর্মচারী, হাইকমিশনারের বাসভবন, পাকিস্তানি নাগরিকদের ব্যবসাপ্রতিষ্ঠানসহ সে দেশের নাগরিকদের নিরাপত্তা বাড়াতে পুলিশকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার বিভাগ ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে এ চিঠি দেয়। পুলিশ জানায়, জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায়কে কেন্দ্র করে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য এই নিরাপত্তা চাওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক