ঢাকায় পুলিশি হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী লাঞ্ছনাকারীদের গ্রেপ্তারের দাবিতে রোববার ঢাকায় ছাত্র ইউনিয়নের কর্মসূচিতে পুলিশি নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন চত্বরে সমাবেশ করেন নেতা-কর্মীরা। এতে ছাত্র ইউনিয়নের নেতারা দাবি করেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছাড়া এই হামলা হতে পারে না।’
সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংস্কৃতিক সম্পাদক মাহাবুবা জাহান, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক জাকারিয়া বাঁধন প্রমুখ।
মেহেদী হাসান বলেন, ‘বর্ষবরণের দিন নারী লাঞ্ছনার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে ছাত্র ইউনিয়নের কর্মসূচি পালিত হয়ে আসছিল। কিন্তু হঠাৎ করে কেন আমাদের সহকর্মীদের ওপর এমন বর্বরোচিত হামলা হলো? স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছাড়া এ হামলা হতে পারে না। এ নির্যাতনের প্রতিবাদ জানাই।’