ঢাকায় বিএনপি-জামায়াতের গ্রেপ্তার ২১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ২১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করার দাবি করেছে পুলিশ।
আজ বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে মুঠোফোনে পাঠানো খুদেবার্তায় এ দাবি করা হয়।
খুদেবার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় ওই ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আটজন বিএনপির এবং ১৩ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মী।