ঢাকায় যাচ্ছে কক্সবাজারের বিজয়ী ৬৯ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি ব্যাংক–প্রথম আলো আঞ্চলিক বিজ্ঞান জয়োৎসব কক্সবাজার অঞ্চলে িবজয়ী ৬৯ খুদে বিজ্ঞানী যাবে ঢাকার চূড়ান্তপর্বে। গত রোববার কক্সবাজার সৈকত তীরের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।
জমজমাট ওই উৎসবে জেলার ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে তিনটি বিভাগে ৪৪৩ জন বিজ্ঞান কুইজে এবং ৫৭টি বিজ্ঞান প্রকল্প নিয়ে উৎসবে যোগ দেয় ১৬২ জন প্রতিযোগী।
প্রতিযোগিতায় প্রাথমিকে আটজন, নিম্ন মাধ্যমিকে ১০ জন, মাধ্যমিকে ১২ জনসহ মোট ৩০ জন কুইজ বিজয়ীকে পদক ও সনদ দেওয়া হয়। তা ছাড়া ১৪টি বিজ্ঞান প্রকল্পে ৩৯ জনকেও পদক ও সনদ তুলে দেন অতিথিরা।
কুইজ বিজয়ীরা হলো:
প্রাথমিক বিভাগ: বায়তুশশরফ জব্বারিয়া একাডেমির রাদিয়া করিম, সোবায়েল তানবিন, ফাতেমা আব্বাস, সাবরিনা ইসলাম ও সামিরা আয়েশা, পিটিআর–সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের জাহিন নজরুল এবং কক্সবাজার কেজি স্কুলের স্নেহা নন্দী ও গোলাম মাওলা।
নিম্নমাধ্যমিক বিভাগ : কক্সবাজার উচ্চবিদ্যালয়ের তাফসির মো. বেলাল হোসেন, প্রিয়ম পাল, রাহাত ছিদ্দিকী, আশিক চৌধুরী, আহনাফ তাহমিদ, সামিন মাহমুদ, রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয়ের জ মাং থোয়েন, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিদরাতুল মুনতাহা, সানজানা শাহেরিন ও বায়তুশশরফ জব্বারিয়া একাডেমির ফারজানা ইসলাম।
মাধ্যমিক বিভাগ: কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সৌরভ দে, মিনহাজুল আবেদীন, এস এইচ সাহাওয়ান শরিফ, মো. সোহায়েল, তামিম তায়েদ রহমান, মো. আজমাঈন জহির, কক্সবাজার মডেল হাইস্কুলের জামাল হোসাইন, ইফতেখার আহমদ, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের খাদিজাতুল কোবরা, নাঈমা আকতার এবং বায়তুশশরফ জব্বারিয়া একাডেমির সাইফুল আলম ও তানবীর আহমদ।
১৫টি প্রকল্পে (একক ও দলীয়) বিজয়ী: কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নাবিহা ফারুক, নানজিবা এহসান, তাহমিনা তাবাসসুম, রয়েনা নাঈম, নাফিসা আহমদ, ফৌজিয়া উন্মে রোবাইদা, রোফাইদা সিদ্দিক, পিয়ালী পাল, খাদিজা তাসনিম, ফারিহা তাসনিম, আফরা সানিয়া খান, বুন্বয় দেবনাথ, রাইসা মাসিয়াত ও জাইমা তাজিন চৌধুরী। বায়তুশশরফ জব্বারিয়া একাডেমির জাহেদ সানবিন, মো. ইমরান, আফিস মো. তাফসির, আসমাউল হোসনা, জান্নাতুল ফেরদৌস ভুঁইয়া, আফিয়া ওয়াসিফা জয়নাব, সানজিদা আরা মুজিব, ফারজানা আকতার ও লামিয়া আহমদ। কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সাইমুন রহমান, জাওয়াদ তাহসিন, মো. সোহাইল, মুনতাসিন মামুন ও আবু নাসের মো. তাহসিন । কক্সবাজার মডেল হাইস্কুলের একরামুল হক, আবিদ চৌধুরী, মো. আদনান, মো. সামিন, হায়দার মো. আবির ও জয় শর্মা। পৌর প্রিপারেটরি উচ্চবিদ্যলায়ের ইশতিয়াক আহমদ, নাফিজ মহিমিন চৌধুরী ও সৃজন শর্মা। চকরিয়া গ্রামার স্কুলের সায়েদ মো. গালিব হাসান ও জাওয়াদ বিন শহিদ।