ঢাকায় সিপিএর সেমিনার ১৭ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ২৬তম বার্ষিক সেমিনার ঢাকায় অনুষ্ঠিত হবে। ১৭ থেকে ২১ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সেমিনার হবে।
জাতীয় সংসদ সচিবালয় থেকে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণ—এই বক্তব্য সামনে রেখে এই সেমিনার হবে। এতে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের ৪৫ জন সাংসদ ও প্রতিনিধি অংশ নেবেন। সিপিএর চেয়ারপারসন ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ আমন্ত্রিত দেশি-বিদেশি সাংসদেরা ১৩টি অধিবেশনে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেবেন। আলোচ্য বিষয়বস্তুর মধ্যে রয়েছে কমনওয়েলথ ও সিপিএর ভূমিকা; বাংলাদেশের সংসদীয় ও রাজনৈতিক চিত্র; সাংসদ ও রাজনৈতিক দল; সংসদ, জেন্ডার ও মানবাধিকার এবং সংসদ, সাংসদ ও গণমাধ্যম।