ঢাকায় হেফাজতের তাণ্ডবের নিন্দা শিক্ষক সমিতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধের ঘোষণা দিয়ে ঢাকায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি। গতকাল মঙ্গলবার সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।

সমিতির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সেকান্দর চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অবরোধ ও সমাবেশের নামে হেফাজতে ইসলাম ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড, ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস, লুটপাট, পবিত্র কোরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থে অগ্নিসংযোগ করেছে, যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।

আরেক বিজ্ঞপ্তিতে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপের আহ্বান জানানোকে স্বাগত জানানো হয়েছে। এতে বলা হয়, দেশে বিরাজমান রাজনৈতিক সংকট, অরাজকতা, বিশৃঙ্খলা নিরসন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উদ্ভূত পরিস্থিতির সমাধান সংলাপের মাধ্যমেই সম্ভব। প্রধানমন্ত্রীর সংলাপের প্রস্তাব নাকচ করে ৪৮ ঘণ্টার যে সময়সীমা দেওয়া হয়েছে, তা দেশের রাজনীতিতে অশনি-সংকেত। তবে বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীকে চা-পানের যে আমন্ত্রণ জানিয়েছেন, তা আশাব্যঞ্জক। �ে ����蝜@����ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালেও। ওই সব প্রচারণা পর্যবেক্ষণে দেখা গেছে, সিটি করপোরেশনের বর্তমান মেয়র বদরউদ্দিন আহমদ কামরান থেকে শুরু করে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে প্রচারণায় মূলত ‘মেয়র পদে দেখতে চাই’সহ প্রভৃতি আহ্বানসংবলিত কথার সঙ্গে রঙিন ছবি সংযুক্ত। প্রচারে কোথাও ‘এলাকাবাসী’, আবার অনুগত কর্মীদের নাম রয়েছে। সিলেট নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নাসিম হোসাইনের নামে বেশি ফেস্টুন-পোস্টার দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে নাসিম হোসাইন গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমার নামে যেসব পোস্টার-ফেস্টুন আছে, সেগুলো অপসারণ করার জন্য লোক লাগিয়েছি। আমি নিজেও পর্যবেক্ষণ করছি। যেগুলো এখনো সরানো হয়নি, আশা করি আজ রাতের (গতকাল) মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে।’ বেঁধে দেওয়া সময়ের মধ্যে পোস্টার-বিলবোর্ড অপসারণ না হওয়ার বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, আজ বুধবার সরেজমিনে দেখে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।