ঢাকায় ১৪ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে বেসরকারি একটি ব্যাংকের ১৪ তলা থেকে পড়ে মো. খোকন নামের একজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি মহাখালীর পাগলবাড়িতে থাকতেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বলেছেন, এনসিসি ব্যাংকের একটি ভবনে জানলার কাচ লাগানোর সময় পা পিছলে তিনি পড়ে যান। লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।