ঢাকার অ্যাপোলো হসপিটালে যোগ দিলেন আর বাসিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপোলো হসপিটালস ঢাকায় এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিইও হিসেবে যোগ দিয়েছেন আর বাসিল।
আর বাসিল অ্যাপোলো হসপিটালস ঢাকা, চট্টগ্রাম হসপিটাল, এসটিএস হোল্ডিংস লিমিটেডের আওতায় পরিকল্পনাধীন মেডিকেল কলেজ এবং
ক্লিনিকসহ সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
৩৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন আর বাসিল তাঁর কর্মজীবনে মেসার্স ক্রমটন গ্রেভস লিমিটেড, উইনপ্রো জিই মেডিকেল সিস্টেম, মানিপাল হেলথ সিস্টেম প্রাইভেট লিমিটেডসহ কয়েকটি নামকরা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। বিজ্ঞপ্তি।