ঢাকার আ. লীগ নেতা আজিজের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এ আজিজ
এম এ আজিজ

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। মহানগর আওয়ামী লীগের নেতা শাহে আলম মুরাদ প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, আজিজ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। দুপুর একটা ১০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এম এ আজিজ স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের এই নেতার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শোক জানিয়েছেন। আজ বাদ মাগরিব বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
সংবাদ সংস্থা বাসসের খবরে বলা হয়, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের নিজ বাড়িতে আজ অসুস্থ হয়ে পড়লে আজিজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের নতুন ভবনের কার্ডিওলজি বিভাগে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন আওয়ামী লীগের এই নেতা।