ঢাকার আকাশে র্যাবের টহল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য রাজধানীর আকাশে টহল শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ দুপুর ১২টা থেকে র্যাবের এয়ার পেট্রোল টিম এই টহল শুরু করে।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান প্রথম আলো ডটকমকে জানান, ছয় সদস্যের এই টহল দলের কাছে শক্তিশালী বাইনোকুলার, বিশেষ ধরনের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র রয়েছে। রাজধানীর সার্বিক নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি করবে টহল দলটি।