ঢাকার কারাগারে নূর হোসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে নারায়ণগঞ্জ কারাগার থেকে আজ শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। কারাগারের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবীর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীর কবীর বলেন, কারাগারে আলাদা সেলেই নূর হোসেনকে রাখা হয়েছে।
আজ বেলা পৌনে তিনটার দিকে নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অারও পড়ুন