ঢাকার কড়াইল বস্তিতে আগুনে দগ্ধ দুজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ঢাকার বনানী থানা এলাকার কড়াইল বস্তির বউবাজারে একটি টিনশেড ঘরে বিস্ফোরণের ঘটনায় লাগা আগুনে দুজন দগ্ধ হয়েছেন। গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটে বলে দগ্ধ ব্যক্তিদের ভাষ্য। গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
দগ্ধ দুজন হলেন মো. মোক্তার হোসেন (২৭) ও আবদুর রহিম (৩০)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
হাসপাতাল সূত্র জানায়, মোক্তার রিকশাচালক। তাঁর শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। রহিম একটি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মী। তাঁর শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।
দগ্ধ দুজনের ভাষ্য, তাঁরা আদম ব্যাপারীর টিনশেড ঘরে থাকেন। গতকাল দিবাগত রাত একটার দিকে গ্যাসের ফুটো থেকে ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণ থেকে লাগা আগুনে তাঁরা দগ্ধ হয়েছেন।