ঢাকার খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে খিলগাঁওয়ের বাগিচা মসজিদসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
তবে ওই ব্যক্তির নাম–পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক প্রথম আলোকে বলেন, আজ সকাল সাড়ে নয়টার দিকে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়ের ওই ব্যক্তি মারা যান। ঘটনাস্থল থেকে রেল পুলিশের সদস্যরা লাশ উদ্ধার করেন। তবে তিনি ট্রেন থেকে পড়ে গেছেন, নাকি রেললাইন পার হওয়ার সময় মারা গেছেন, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।