ঢাকার গুলিস্তানে বাসের ধাক্কায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তানে মেয়র হানিফ উড়ালসড়কের নিচের সড়কে বাসের ধাক্কায় নজরুল ইসলাম (৪৫) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন রিংকি (২৫) ও ইয়াকুব (৪০) নামের দুজন।

আজ বৃহস্পতিবার সকালে উড়ালসড়কের টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল সোয়া ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়ার ভাষ্য, মেঘলা পরিবহনের বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নজরুল বাসটির চালকের সহকারী ছিলেন।

আহত ইয়াকুবের মামাতো ভাই আনিসুর রহমান বলেন, মেঘলা পরিবহনের একটি বাসে করে নরসিংদী জেলার গাউছিয়া থেকে ঢাকায় আসছিলেন ইয়াকুব। কাপ্তান বাজারে হানিফ উড়ালসেতু টোল প্লাজার কাছে পেছন থেকে আরেকটি বাস মেঘলা পরিবহনের বাসকে ধাক্কা দেয়। এ সময় বাসের সামনে থাকা নজরুল, ইয়াকুবসহ আরও কয়েকজন রাস্তায় পড়ে যান।

ওয়ারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদি জামান বলেন, এই ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।