ঢাকার চারটি খালের উন্নয়নকাজ শুরু করছে ওয়াসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এপ্রিল মাসে ঢাকা শহরের খিলগাঁও-বাসাবো খাল, শাহজাদপুর খাল, সুতিভোলা খাল ও আবদুল্লাহপুর খাল স্থায়ীভাবে সংরক্ষণের কাজ শুরু করবে ওয়াসা। ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উন্নয়নকাজের অংশ হিসেবে খালের পাড় বাঁধাই, খনন, ওয়াকওয়ে নির্মাণ ও কালভার্ট তৈরি করা হবে।এ কাজে অর্থায়ন করছে বিশ্বব্যাংক। শাহজাদপুর, সুতিভোলা ও আবদুল্লাহপুর খালের জন্য ১৩.৭৪ কোটি টাকা ও খিলগাঁ-বাসাবো খালের জন্য ১৬ কোটি টাকা ব্যয়ের কথা বলা হয়েছে। দেড় বছরের মধ্য এ কাজ শেষ করার কথা। প্রকল্পের এলাকার বস্তিবাসীদের প্রত্যেককে ক্ষতিপূরণ বাবদ আট থেকে দশ হাজার টাকার চেক দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে।