ভূমিকম্প ও জলবায়ু পরিবর্তনসহ সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দুই বছর মেয়াদি একটি সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা (সিডিএমপি) গ্রহণ করেছে সরকার।গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান গত বৃহস্পতিবার ঢাকায় একটি সেমিনারে এ কথা বলেন। ‘ঢাকার ঝুঁকি ব্যবস্থাপনা পরিকল্পনার মূলনীতি, প্রক্রিয়া ও উপাদান’ শীর্ষক সেমিনারের আয়োজন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।রাজউক মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন রাজউকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল হুদা। তিনি বলেন, ভূমিকম্প নিয়ে নগরবাসীর উদ্বেগ বাড়ছে এবং এ বিষয়টি বিবেচনায় রেখে ঢাকার জন্য ঝুঁকি-সংবেদনশীল নগর পরিকল্পনা তৈরি অপরিহার্য হয়ে পড়েছে।নূরুল হুদা আরও বলেন, ঢাকার আশপাশের ভূতাত্ত্বিক দুর্বলতার বিষয়গুলো মাথায় রেখেই বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) তৈরি করা হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূমিকম্প নীতি বিশেষজ্ঞ ফোয়াদ বেন্ডিমেরাদ। তিনি বলেন, ওই সব শহরে ঝুঁকি-সংবেদনশীল পরিকল্পনা গ্রহণের ফলে সেখানে নতুন নতুন বিনিয়োগ হয়েছে। এর আওতায় পুরোনো শহরের আধুনিকায়ন, নগরবাসীকে নতুন করে স্থানান্তর ও নতুন এলাকার উন্নয়ন হয়েছে।ফোয়াদ আরও বলেন, কম খরচে দুর্যোগ ব্যবস্থাপনার মডেল হিসেবেই বাংলাদেশ বহির্বিশ্বের কাছে পরিচিত। ঝুঁকি-সংবেদনশীল নগর পরিকল্পনা প্রণয়ের ক্ষেত্রেও এই বিষয়টি কাজে লাগানো প্রয়োজন। এ ধরনের পরিকল্পনা গ্রহণ করা হলে ভূমিকম্প বা এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির ঝুঁকি কমবে। বিজ্ঞপ্তি।