ঢাকার জুরাইনের তরুণীর লাশ মুন্সিগঞ্জে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীনগর-তন্তর সড়কের পাশে বাড়ৈগাঁও এলাকা থেকে গত শুক্রবার উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম তামান্না আক্তার (২২)। বাড়ি ঢাকার জুরাইনের কদমতলীর ১০১ নম্বর সড়ক এলাকায়।পুলিশ জানায়, তামান্না আক্তারের লাশ ২৪ এপ্রিল সকাল আটটায় উদ্ধার করা হয়। পরিচয় না পাওয়ায় লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে হিমঘরে রাখা হয়। চার দিন পর গতকাল মঙ্গলবার তাঁর পরিবার লাশটি শনাক্ত করে। তিনি এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন।তামান্নার পরনের পোশাক দেখে তাঁর মা রাশেদা বেগম ও ভাই রাজীব সরকার লাশ শনাক্ত করেন। এ ঘটনায় শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার উপপরিদর্শক প্রথম আলোকে জানান, তদন্তের স্বার্থে হত্যাকাণ্ড নিয়ে এই মুহূর্তে কিছু বলা যাবে না।