প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো-পেপসির যৌথ উদ্যোগে আয়োজিত চেঞ্জ দ্য গেম রোড শোতে অংশ নিয়ে এবার ঢাকার টিকিট পেয়েছেন দুই কলেজছাত্রী। তাঁরা হলেন নাসিরাবাদ মহিলা কলেজের ছাত্রী তাহরিনা সুলতানা ও তাহমিনা আক্তার। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁরা ক্রিকেট খেলে এই কৃতিত্ব অর্জন করেন।এ ছাড়া বিকেলে ইপিজেড এলাকায় গেম শো অনুষ্ঠিত হয়। নাসিরাবাদে যাঁরা পুরস্কার পেয়েছেন তাঁদের মধ্যে লিজা, মিশু, সুইটি, শিমু, নাহিদ, শান্তা, হীরা অন্যতম। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ আবদুল মোনায়েম ও উপাধ্যক্ষ মো. শামসুদ্দিন।ইপিজেড এলাকায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) ব্যবস্থাপক মো. গনি-উল আজম। এখানে ক্রিকেট খেলে পুরস্কার পান মঈন, কামরুল, সালাহউদ্দিন, নোমান ও জাহিদ।