ঢাকার ডেমরায় ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে হাবিবুর রহমান হাবিব (৩০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

নিহত হাবিব পটুয়াখালী সদর উপজেলার পানপট্টি গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ফারুক কমিশনারের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর স্ত্রীর নাম শাহানাজ আকতার। তাঁদের একটি সন্তান আছে।

হাবিবের সহকর্মী মো. আকতার হোসেন জানান, হাবিব ডেমরার নির্মাণাধীন নয়তলা ভবন রূপসী পল্লি টাওয়ারে কাজ করার সময় ষষ্ঠ তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১ টার দিকে হাবিবকে মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল কুদ্দুস হাবিবের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।