ঢাকার দিলকুশা এলাকায় কৃষিভবনে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দিলকুশা এলাকায় কৃষিভবনে আগুন লেগেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সোমবার রাত পৌনে নয়টার দিকে বহুতল ভবনটি শীর্ষ তলা থেকে ধোঁয়া বের হতে থাকে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।
ফায়ার সার্ভিসের কর্মী তানভীর প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে নয়টার কিছুক্ষণ আগে আমরা ভবনটিতে এসেছি। আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ১১ তলা ভবনের ১১তম তলায় সংস্থাপন শাখায় আগুন ধরেছে। তবে কীভাবে আগুন ধরেছে, সে বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেননি তিনি।