ঢাকার দুই সিটি করপোরেশনে আবার প্রশাসক নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দুই সিটি করপোরেশনে আবারও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মহিবুল হক।
ঢাকা উত্তরের প্রশাসক করা হয়েছে পাট অধিদপ্তরের মহাপরিচালক রাখাল চন্দ্র বর্মণকে এবং দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব শওকত মোস্তফাকে। এ নিয়ে সাতবার প্রশাসক বদল হলো। কিন্তু সিটি করপোরেশন নির্বাচনের নাম নেই। প্রায় তিন বছর ধরে এভাবে অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে চলছে ঢাকার দুই সিটি করপোরেশন। ২০১১ সালের শেষ দিকে ঢাকা সিটি করপোরেশন দুই ভাগ করা হয়।