ঢাকার নতুন আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার পরবর্তী আর্চবিশপ হচ্ছেন বিশপ প্যাট্রিক ডি রোজারিও। গত বৃহস্পতিবার ভ্যাটিকানে বিশ্ব ক্যাথলিকমণ্ডলীর প্রধান ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট ঢাকা মহাধর্ম প্রদেশের বর্তমান আর্চবিশপের উত্তরসূরি হিসেবে তাঁর নাম ঘোষণা করেছেন।গতকাল শুক্রবার খ্রিষ্টীয় যোগাযোগকেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত ও পোপের প্রতিনিধি আর্চবিশপ যোসেফ মারিনো, বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনীর প্রেসিডেন্ট আর্চবিশপ পৌলিনুস কস্তা ও সেক্রেটারি জেনারেল দিনাজপুরের বিশপ মজেস কস্তা পৃথক বার্তায় ঢাকার উত্তরসূরি আর্চবিশপ হিসেবে বিশপ প্যাট্রিক ডি রোজারিওকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।বিশপ প্যাট্রিক ডি রোজারিও বর্তমানে চট্টগ্রামের বিশপ হিসেবে দায়িত্ব পালন করছেন ১৯৯৫ সাল থেকে। এর আগে ১৯৯০ সালে তিনি রাজশাহীর বিশপ হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ক্যাথলিকমণ্ডলীর যাজক হিসেবে অভিষিক্ত হন ১৯৭২ সালে। বরিশালের গৌরনদী ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত হিসেবে পালকীয় জীবন শুরু করেন তিনি। সংবাদ বিজ্ঞপ্তি।