ঢাকার পল্টনে মুরগিবাহী পিকআপের ধাক্কায় পানি বিক্রেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন এলাকায় মুরগিবাহী পিকআপের ধাক্কায় এক পানি বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শাওন (১৮)। তাঁর বাবার নাম লিটন মিয়া। বাসা ফকিরাপুল এলাকায়।

শাওনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তাঁর বন্ধু সিদ্দিক। তিনি জানান, রাস্তা পার হওয়ার সময় মুরগিবাহী একটি পিকআপ শাওনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, হাসপাতালে আনার পর দিবাগত রাত তিনটার দিকে শাওনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শাওনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।