মহানগর হরতালের আওতামুক্ত, নেতা-কর্মীদের মুক্তি দাবি
ঢাকার পাঁচ উপজেলায় কাল হরতাল ডেকেছে বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলার পাঁচটি উপজেলায় কাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ঢাকা জেলা বিএনপি। তবে ঢাকা মহানগর এলাকা হরতালের আওতামুক্ত থাকবে।
আজ আবারও গ্রেপ্তার করা বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ হরতাল আহ্বান করা হয়েছে।
ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলো ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।