ঢাকার প্রধান রেল নিয়ন্ত্রক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার প্রধান রেল নিয়ন্ত্রক মো. জহিরুল হককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শরিফুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে রেলযোগাযোগ স্বাভাবিক থাকা সত্ত্বেও সংবাদমাধ্যমকে ভুল তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করায় জহিরুল হকের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক আজ সাময়িক বরখাস্তের এ নির্দেশ দেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।