ঢাকার বিভাগীয় কমিশনার ও খুলনার ডিসিকে প্রত্যাহারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বিভাগীয় কমিশনার এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী ও খুলনার জেলা প্রশাসক মেজবাহউদ্দিনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার বিকেলে ইসি জনপ্রশাসন মন্ত্রণালয়কে এই নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন ইসির একজন দায়িত্বশীল কর্মকর্তা।
জানতে চাইলে জনপ্রশাসনসচিব আবদুস সোবহান সিকদার সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম আলো ডটকমকে বলেন, ‘১০মিনিট আগে খুলনার ডিসিকে বদলির নির্দেশনা পেয়েছি। তবে বিভাগীয় কমিশনারের বিষয়ে এখনো নির্দেশনা হাতে পাইনি।’
এই দুই কর্মকর্তা বর্তমান সরকারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।