ঢাকার ব্যবসায়ীর জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৩৩ হাজার মেট্রিক টন গম আত্মসাতের অভিযোগে করা মামলায় ঢাকার এক ব্যবসায়ীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমান এই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, গম আত্মসাতের অভিযোগে রাজধানীর রোকেয়া অটোমেটিক ফ্লাওয়ার মিলসের মালিক সাইফুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছিলেন খুলনার সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান মেসার্স হাজি আশরাফ আলী অ্যান্ড সন্সের মালিক শেখ আজিজুল হক।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, নগরের বন্দর থানায় এ মামলা হয়। ওই মামলায় সাইফুল আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।