ঢাকার মেয়রকে যেভাবে সরে যেতে হচ্ছে তা দুঃখজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়র সেলিনা হায়া ৎ আইভী গতকাল বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নেওয়ার পর নগর ভবনে সমবেতদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি পরবর্তী নির্বাচিত প্রতিনিধির হাতে দায়িত্ব হস্তান্তর করবেন—এটাই স্বাভাবিক। কিন্তু ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাকে যেভাবে সরে যেতে হচ্ছে, তা দুঃখজনক।গতকাল বেলা ১১টার দিকে শহরের দেওভোগ এলাকার বাসা থেকে বের হন সেলিনা হায়া ৎ । এরপর তাঁর সঙ্গে যোগ দেয় কয়েক হাজার মানুষ। এ সময় শহরের বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া প্রান্ত থেকে নিতাইগঞ্জ পর্যন্ত সড়কে মানুষের ঢল নামে। তিনি সবাইকে নিয়ে প্রায় ৮০ মিনিট হেঁটে শহরের বিভিন্ন এলাকা ঘুরে ১২টা ২০ মিনিটে নগর ভবনে পৌঁছান।নগর ভবনে দায়িত্ব গ্রহণ করে সমবেতদের উদ্দেশে সেলিনা হায়া ৎ বলেন, ‘বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করে সংসদে আইন পাস করেছে। কিন্তু দেশের সিটি করপোরেশনগুলোতে নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ শেষে অন্তর্বর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকারের মতো অনির্বাচিত ব্যক্তিরা প্রশাসন চালাবেন, এই বিধান করা হয়েছে। আমাকে গত ২৭ জুন যেভাবে পৌরসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, একইভাবে সাদেক হোসেনকে ঢাকা নগর ভবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’সেলিনা হায়া ৎ আরও বলেন, ‘ধর্ম-বর্ণ-দলনির্বিশেষে সবার জন্য নগর ভবন উন্মুক্ত থাকবে। এখানে কোনো দলবাজি, টেন্ডারবাজি চলবে না। দায়িত্ব পালনে আমি সব দলের সবার সহযোগিতা চাই।’