রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে শ্যামলী পদচারি সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, ওই ব্যক্তিকে আজ মঙ্গলবার ভোর চারটার দিকে হাসপাতালে নিয়ে যান মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সানাউল হক। সেখানে কর্তব্যরত চিকিৎস কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। এসআইয়ের ভাষ্য, কোনো গাড়ির ধাক্কায় অজ্ঞাত ওই পুরুষ (৩০) নিহত হয়েছেন। তাঁর গায়ে হাফ হাতা শার্ট ও পরনে লুঙ্গি ছিল।
নিহত ব্যক্তির লাশ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।