ঢাকার শনির আখড়ায় বাসচাপায় দুই নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শনির আখড়ায় আজ মঙ্গলবার ভোরে বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন। তাঁরা হলেন জেসমিন (২১) ও হাসি (৩৫)।

যাত্রাবাড়ী থানার কর্তব্যরত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) শিল্পী জানান, ঢাকা থেকে নরসিংদীগামী হিমা সিকদার পরিবহনের যাত্রীবাহী একটি বাস শনির আখড়া এলাকায় দুই নারীকে চাপা দিলে তাঁরা গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর পৌনে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।

এসআই শিল্পী আরও জানান, জেসমিন শনির আখড়া এলাকায় থাকতেন। গ্রামের বাড়ি বরিশালের চরউত্তর বাবুগঞ্জে। হাসি ডেমরা এলাকার কোনাপাড়ায় থাকতেন। গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার তাসীপুরের দশমিনায়।