ঢাকার শুক্রাবাদে মেট্রো শপিংমলে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শুক্রাবাদের মেট্রো শপিংমলের দ্বিতীয় তলায় আজ সোমবার সন্ধ্যায় আগুন লেগেছে। শপিংমলের দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বের হচ্ছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা নিলুফা ইয়াসমিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে গেছে। আমাদের পাওয়া তথ্যমতে, আগুন তেমন গুরুতর নয়, ভেতর থেকে শুধু ধোঁয়া বের হচ্ছে।’