ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার রেল যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেললাইনে পাথর ফেলতে গিয়ে দুটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ সোমবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। 


বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, লাইন মেরামতের অংশ হিসেবে ওই স্টেশনে রেললাইনে পাথর ফেলা হচ্ছিল। তখনই পাথরবোঝাই দুটি বগি লাইনচ্যুত হয়। এখন বগি দুটিকে লাইনে তোলার চেষ্টা চলছে।