ফেনীতে সাড়ে ১৪ ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ফাজিলপুর মুহুরী ব্রিজের পাশে মালবাহী এই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। ছবি: আবু তাহের, ফেনী
ফেনীর ফাজিলপুর মুহুরী ব্রিজের পাশে মালবাহী এই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। ছবি: আবু তাহের, ফেনী

ফেনীর ফাজিলপুর মুহুরী ব্রিজের পাশে ঢাকাগামী মালবাহী ট্রেনের লাইনচ্যুত চারটি বগি উদ্ধার করা হয়েছে। মেরামত শেষে আজ বৃহস্পতিবার বিকেল চারটা ৫০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও চট্টগ্রাম-চাঁদপুর রেলপথ ট্রেন চলাচলের উপযুক্ত হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও চট্টগ্রাম-চাঁদপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
এর ফলে আজ ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল ও তূর্ণা নিশীথা, সিলেট থেকে জালালাবাদ এক্সপ্রেসসহ যাত্রীবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।