ঢাকার সঙ্গে রংপুরসহ সাত জেলার বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে রংপুরসহ সাত জেলা থেকে ঢাকাগামী রুটে গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘট আহ্বান করেছে। মোটর শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, রংপুরের ওপর থেকে প্রতিদিন ১৬টি পরিবহনের প্রায় ৬০টি বাস ঢাকায় চলাচল করছে। এই পরিবহনের সঙ্গে জড়িত এখানকার প্রায় দেড় হাজার শ্রমিক ও কর্মচারীর বেতন খুব কম। তাঁদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গতকাল সকাল থেকেই ঢাকার সঙ্গে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর—এ সাত জেলার বাস চলাচল বন্ধ রয়েছে।