ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা রেলওয়ের প্রধান রেল নিয়ন্ত্রক মো. জহিরুল হক প্রথম আলো ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জহিরুল হক জানান, কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা অঞ্চলে রেল যোগাযোগ স্থগিত করা হয়েছে। চলাচলকারী ট্রেনগুলো যে স্টেশনে আছে, সেগুলো সেখানেই রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে রেল চলাচলও স্বাভাবিক হবে।
এর আগে কমলাপুর রেলওয়ের নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, আজ রাত ১০টার পর থেকে নিরাপত্তার স্বার্থে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্থগিত করা হয়েছে।