প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ময়নামতী রেলস্টেশনের প্রবেশপথে কনটেইনারবাহী ট্রেনের একটি বগির চার চাকা লাইনচ্যুত হয়েছে। এ কারণে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।গতকাল শনিবার সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন কুমিল্লা রেলস্টেশনে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী গোধূলি ও নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল ট্রেন লাকসাম রেলওয়ে জংশনে আটকা পড়েছে। এ কারণে হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন।কুমিল্লা রেলস্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার কারণে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনটি উদ্ধারের জন্য লাকসাম জংশন থেকে উদ্ধারকারী ট্রেন আনা হচ্ছে।রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি উদ্ধার হয়নি।