ঢাকার সমস্যা আরও বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের কারণে ঢাকায় বাসস্থান, যাতায়াত, বিনোদন, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশের সমস্যা দিনে দিনে আরও বাড়বে৷ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), আইইডি ও জন-উদ্যোগ আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ আশঙ্কা প্রকাশ করেন৷ ‘জলবায়ু পরিবর্তন: ঢাকা মহানগরীর পরিবেশ’ শীর্ষক এ আলোচনা সভাটি রাজধানীর কলাবাগানে পবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়৷ সভায় বক্তব্য দেন পরিবেশবিদ ও নগর পরিকল্পনা বিশেষজ্ঞরা৷​ বিজ্ঞপ্তি৷