ঢাকার সাত থানার ওসি বদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাত থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে। গতকাল বুধবার সকালে এই আদেশ দিয়েছেন ডিএমপির পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে সবুজবাগ থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামকে রামপুরা থানার অফিসার ইনচার্জ হিসেবে, মো. মাহবুবুর রহমান তরফদার অফিসার ইনচার্জ রামপুরাকে গোয়েন্দা-পশ্চিম বিভাগে, মো. আবদুল কুদ্দুছ ফকির অফিসার ইনচার্জ বংশাল থানাকে অফিসার ইনচার্জ সবুজবাগ থানা, মো. নূরে আলম সিদ্দিকী প্রসিকিউশন বিভাগকে অফিসার ইনচার্জ বংশাল থানা, তপন চন্দ্র সাহা অফিসার ইনচার্জ ওয়ারীকে অফিসার ইনচার্জ সূত্রাপুর থানা, খলিলুর রহমান পাটোয়ারী অফিসার ইনচার্জ সূত্রাপুরকে গোয়েন্দা-পশ্চিম বিভাগে ও মো. জেহাদ হোসেন গোয়েন্দা-উত্তর বিভাগকে অফিসার ইনচার্জ ওয়ারী থানা হিসেবে বদলি করা হয়েছে।